Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
নেপালের একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে উদ্ধার হওয়া ১৭ দিন বয়সী এক ক্ষুধার্থ নবজাতককে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করেছেন দেশটির নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সীতা বাদী। প্রশাসনিক পদের প্রথা ভেঙে সর্বজনীন মাতৃত্ব ও অকৃত্রিম মানবিকতার এই বিরল ঘটনাটি বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।
অনুকূল পরিবেশের অভাব এবং প্রশাসনিক উদাসীনতায় কোনো সুরক্ষিত আশ্রয়ও যখন শিশুদের জন্য চরম বিপর্যয় ডেকে আনে, তখন পদের ভাবমূর্তি বা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রধান হয়ে ওঠে মাতৃত্বের অমোঘ সত্য ও সার্বজনীন মানবাধিকার। সম্প্রতি শিশুদের একটি নিবেদিত সুরক্ষা কেন্দ্র থেকে অমানবিক পরিস্থিতিতে থাকা প্রায় ২০টি শিশুকে উদ্ধার করার ঘটনাটি পুরো অঞ্চল জুড়েই সচেতন নাগরিকদের নাড়া দিয়েছে। মানবসেবা ও শিশুদের মৌলিক অধিকার রক্ষার বিষয়ে যে চরম অবহেলা প্রকাশ পেয়েছে, তা নিঃসন্দেহে যেকোনো সভ্য সমাজের জন্য উদ্বেগের। ১৫ দিন থেকে শুরু করে দুই বছর বয়সী শিশুগুলোকে অত্যন্ত অপরিচ্ছন্ন এবং অসুস্থ পরিবেশে রাখা হয়েছিল, যেখানে বর্ষার জমা পানি ও নর্দমার বর্জ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, চোখের সংক্রমণ, কাশির সমস্যা ও চর্মরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল অবোধ প্রাণগুলো।