Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিশ্বশান্তি ও জগৎ জীবের সার্বিক মঙ্গল কামনায় মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী জপযজ্ঞ ও লীলাসংকীর্তন মহোৎসব। বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করে ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে এই বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও ভক্তিঘন পরিবেশে সনাতনী সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং সামাজিক কল্যাণ সাধনের এই মহতী প্রত্যয় নিয়ে মৌলভীবাজার জেলা শাখা এই উৎসবের সূচি প্রস্তুত করেছে। মানবজাতির অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে সনাতন ছাত্র যুবসমাজ এই মহোৎসবে একাত্ম হয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ')