Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন সময়ে বিশ্ববিজ্ঞানের অন্যতম ভিত্তি 'বোসন কণা' ও 'বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স' আবিষ্কার করেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। নোবেল পুরস্কার না পেলেও তাঁর যুগান্তকারী গবেষণা আজ বিশ্বজুড়ে আধুনিক পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে স্বীকৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ইতিহাসে জড়িয়ে আছে এমন কিছু গৌরবোজ্জ্বল অধ্যায়, যা কেবল বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বিশ্ববিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহান ইতিহাস। এর মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত, নিবিড় পরিবেশেই তিনি সূচনা করেছিলেন এক কালজয়ী বৈজ্ঞানিক বিপ্লবের, যা পরবর্তীকালে আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ভিত্তি সুদৃঢ় করে।