Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদা শাখা একিউআইএসের সেল গঠনের চেষ্টা ও দক্ষিণ এশিয়ায় তাদের উগ্রবাদী তৎপরতা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ধরনের উগ্র মৌলবাদী বিস্তার আঞ্চলিক অস্থিতিশীলতার পাশাপাশি সকল নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে।
দক্ষিণ এশিয়ায় উগ্রবাদী সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠার মধ্যে বাংলাদেশে একিউআইএস-এর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম'-এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সদস্য রাষ্ট্রগুলোর তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষভাগ থেকে চলতি বছরের মধ্যভাগ পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরিকৃত এ প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, 'আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট' বা একিউআইএস ধীরে ধীরে একটি খণ্ডিত গোষ্ঠী থেকে শক্তিশালী আঞ্চলিক সংগঠনে রূপ নিচ্ছে। তারা বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেল গঠন করে অর্থায়ন, রসদ সরবরাহ এবং নিজস্ব প্রভাব বলয় তৈরি করছে। বিশ্বজুড়ে সব ধর্মের ও বর্ণের মানুষের মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা বিধান যখন বৈশ্বিক অগ্রাধিকার, ঠিক তখনই একটি সার্বভৌম ও বহু ধর্মীয় ঐতিহ্যবাহী দেশে এই ধরনের মৌলবাদী গোষ্ঠীর কার্যক্রম জোরদার করার চেষ্টা প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার প্রতি সরাসরি হুমকিস্বরূপ।