Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ ফুট দীর্ঘ গামছায় তার গান ও উক্তি বুনেছেন আসামের এক নারী তাঁতি। শিল্প, সংস্কৃতি ও গভীর মানবিক শ্রদ্ধাবোধের এই অনন্য দৃশ্য সামাজিক মাধ্যমে বিপুল প্রশংসা কুড়িয়েছে।
প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতি ও কর্মকে অম্লান করে রাখতে আসামের এক নারী তাঁতির ব্যতিক্রমী উদ্যোগ সর্বস্তরের মানুষের হৃদয় স্পর্শ করেছে। প্রিয় শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ডালিমি লাহন গগৈ নামের ওই তাঁতি দীর্ঘ পাঁচ মাসের নিরলস পরিশ্রমে বুনন করেছেন ২৫ ফুট দীর্ঘ একটি বিশেষ গামছা। কোনো সাধারণ বুনন নয়, সুতোর নিখুঁত বুননে তিনি ফুটিয়ে তুলেছেন জুবিনের অমর ৯টি গানের কলি এবং তার ৯টি স্মরণীয় উক্তি। আসামের চিরাচরিত সংস্কৃতি ও হস্তশিল্পের ঐতিহ্য বজায় রেখে যেভাবে এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, তা কেবল একজন শিল্পীর প্রতি ভক্তের নিখাদ ভালোবাসার দৃষ্টান্তই নয়, বরং আসামের লোকশিল্প ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য উদযাপন। (News copied from- 'হিন্দুস নিউজ') 'মায়াবিনী', 'অন্ধ আকাশ', 'মোমোর শকতি জ্বলে', 'দিয়া ঘুরাই দিয়া'-র মতো যেসব কালজয়ী গান আসাম ও ভারতের গণ্ডি পেরিয়ে বহু মানুষের হৃদয় ছুঁয়েছিল, তা আজ সুতোর টানে চিরস্থায়ী স্মারক হয়ে উঠেছে। শৈল্পিক এই সৃষ্টির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক অনুভূতি ও শিল্পপ্রেমের এক অপূর্ব সেতুবন্ধন ঘটিয়েছে।