Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ভারতীয় ক্রিকেট দলের ঐতিহ্যবাহী নীল জার্সি বদলে ‘গেরুয়া’ রঙের পোশাক চালু হওয়ার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও ব্র্যান্ডিং ও সংস্কৃতির সংমিশ্রণে এই পরিবর্তনের গুঞ্জন ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতুহল ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ভারতীয় ক্রিকেট দল বলতেই বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা নীল রঙের ক্যানভাস। ‘মেন ইন ব্লু’ নামেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে পরিচিতি পেয়েছে টিম ইন্ডিয়া। তারকাখচিত স্কোয়াড আর সোনালী ইতিহাসের পাশাপাশি এই নীল পোশাক কোটি ভারতীয় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের আবেগ ও অনুভূতির এক অনন্য প্রতীক। তবে সম্প্রতি নেটদুনিয়ায় নতুন এক তথ্য নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ঐতিহাসিক নীল পোশাক তুলে রেখে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের গায়ে নাকি উঠতে যাচ্ছে সনাতনী সংষ্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘গেরুয়া’ রঙের নতুন জার্সি।