Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আনোয়ারার সুপরিচিত গীতাপাঠক, বাউল শিল্পী ও গীতা শিক্ষক নান্টু দেবনাথ বর্তমানে চরম অর্থকষ্টে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ভারতে নেওয়া প্রয়োজন, তাই তাঁর জীবন বাঁচাতে দেশের সকল সনাতনী বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি জরুরি আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।
যিনি দীর্ঘদিন ধরে নিজের সুমধুর কণ্ঠ, সংগীত এবং অনন্য সাধনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্তরে গীতার অমিয় বাণী ছড়িয়ে দিয়েছেন, সেই সুপরিচিত গীতাপাঠক ও বাউল শিল্পী নান্টু দেবনাথ আজ এক কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোনপুরা গ্রামের এই গুণী মানুষটি একাধারে কয়েকটি গীতা স্কুলের শিক্ষক হিসেবে সনাতনী শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো বিলিয়ে আসছিলেন। সুর ও বাণীর মাধ্যমে সমাজকে আলোকিত করা এই সাধক আজ নিজেই মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে এক অন্ধকার সময় পার করছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ভারতে নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।