Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেশভাগ, নোয়াখালির দাঙ্গা ও অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস, বাম এবং তৃণমূলের তোষণের রাজনীতির তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণে পূর্ববর্তী সরকারের বাধা দেওয়ার বিষয়টিকে তুলে ধরে তিনি সনাতনীদের অস্তিত্ব রক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে স্মরণ করেন।
পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত 'পশ্চিমবঙ্গ দিবস'-এর এক ঐতিহাসিক অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্ত, দেশভাগ এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে পূর্ববর্তী দলগুলোর তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশভাগের সময় থেকেই সনাতনী ঐতিহ্যবাহী এই ভূখণ্ডকে চরম অবহেলার শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিরাপদ আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীদের পবিত্র মাটিতে বিদেশি বিচারধারা চাপিয়ে দেওয়া হয়েছে এবং ভোটব্যাংকের স্বার্থে সনাতনীদের অধিকারকে খর্ব করে চলেছে কংগ্রেস, বামপন্থী ও তৃণমূলের মতো দলগুলো।