Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাইবান্ধার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা বর্তমানে একটি অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে আমাদের আরাধ্য দেবতাকে নিয়ে যে চরম অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’