Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের পটিয়ায় শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরে ও সনাতনীদের বাড়িতে বর্বরোচিত চুরির ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সনাতনীদের ধর্মীয় উপাসনালয় ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উপাসনালয় শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরে রাতের অন্ধকারে এক কলঙ্কজনক ও ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনা ঘটেছে। হাবিলাসদ্বীপ কাত্যায়নী সংঘের এই মন্দিরের পবিত্রতা ক্ষুণ্ণ করে গত রাতে গর্ভগৃহে প্রবেশ করে দুর্বৃত্তরা মায়ের শ্রীঅঙ্গ থেকে সিটি গোল্ডের অলংকার, নিত্যপূজার পবিত্র সামগ্রী এবং মন্দিরের দান বাক্সটি ভেঙে সব অর্থ লুট করে নিয়ে যায়। শুধু মন্দিরের পবিত্রতা নষ্ট করেই ক্ষান্ত হয়নি এই চক্রটি, একই রাতে তারা স্থানীয় মজুমদার বাড়ির কাঞ্চন মজুমদার এবং দীপক নন্দীর রান্নাঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও গভীর উদ্বেগ বিরাজ করছে।