Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দাফন নাকি দাহ? শাস্ত্রীয় প্রমাণসহ জানতে পড়ুন আজকের বিশেষ প্রতিবেদন। জীর্ণ বস্ত্র ত্যাগের ন্যায় আত্মা দেহ ত্যাগ করলে অগ্নিই তাকে করে পরম পবিত্র ও মুক্ত। তথাকথিত বিভ্রান্তিকর প্রচারণার বিপরীতে শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে জানুন, কেন অন্ত্যেষ্টিক্রিয়াই মৃতদেহের সর্বোত্তম সৎকার।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিজ্ঞানপ্রিয়’ নামক একটি পেজ থেকে মৃতদেহ সৎকার নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় বিজ্ঞানের পরিপন্থী। জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক টকশো ‘স্টারটক’-এর একটি পর্বের উদাহরণ টেনে সেখানে দাবি করা হয়েছে যে, মৃতদেহ দাহ করার চেয়ে মাটিতে দাফন করা বেশি অর্থবহ। বিজ্ঞানপ্রিয়র ওই পোস্টে বলা হয়, দাফন করলে শরীর ধীরে ধীরে মাটির অণুজীব ও বাস্তুতন্ত্রের খাদ্যে পরিণত হয়ে প্রকৃতির জৈবচক্রে ফিরে যায়। অন্যদিকে, দাহ বা ক্রিমেশন করলে দেহের শক্তি তাপে রূপান্তরিত হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের দোহাই দিয়ে দাফন প্রক্রিয়াকে পরিবেশবান্ধব প্রমাণের এই একপাক্ষিক প্রচেষ্টা সনাতনীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।