রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের রথযাত্রা উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন
সৌরভ সাহা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত:
০৪ জুলাই ২০২৬, ০৮:১৯
60 জন পড়েছেন
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় শোভাযাত্রায় রাঙ্গুনিয়া উপজেলার অংশগ্রহণ নিশ্চিত করতে জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) রাঙ্গুনিয়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে।
গত শুক্রবার (৪ জুলাই) জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত রথযাত্রার শোভাযাত্রা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গঠিত কমিটিতে শ্রী ইমন কর (নিলয়)-কে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী কৃষ্ণ আচার্য, শ্রী ধনঞ্জয় দে এবং শ্রী সানি বণিক।
এছাড়া শ্রী হৃদয় বিশ্বাস-কে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শ্রী সাজু দে, শ্রী মিথুন মহাজন ও শ্রী রাজিব দাশ।
কমিটির অর্থ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী জীবন সরকার এবং সহ-অর্থ সচিব করা হয়েছে শ্রী রনি দে-কে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শ্রী পিয়াল দেবনাথ, শ্রী মিলন চৌধুরী ও শ্রী কাঁকন সাহা।
জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত এ আহ্বায়ক কমিটি রথযাত্রা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ভক্তবৃন্দকে সুসংগঠিত করে চট্টগ্রামের কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সনাতনী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। এবছরও রাঙ্গুনিয়া উপজেলা থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।