বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
০৫ জুলাই ২০২৬, ০৬:১৩
59 জন পড়েছেন
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের উদ্যোগে গত ৩ জুলাই ২০২৬ তারিখে গীতা পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার প্রসারে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট এবং ছাত্র মহাজোটের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র মহাজোট, মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজসহ ছাত্র মহাজোটের বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন স্বামীবাগ ইসকন মন্দিরের সম্মানিত প্রভুগণ। তাঁদের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, এই গীতা পাঠ প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, নৈতিক আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট জানিয়েছে, ভবিষ্যতেও জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।