চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় টিম্পল পাল নিশানের মানবিক উদ্যোগ, সহযোগিতার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ০২:৩৬
31 জন পড়েছেন
চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন সনাতনী সংগঠক টিম্পল পাল নিশান। মানবিক এ উদ্যোগে তিনি সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও সকল সহৃদয় মানুষের প্রতি আর্থিক ও ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন।
এক বার্তায় টিম্পল পাল নিশান বলেন, সনাতন ধর্মে মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই তিনি চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি জানান, ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যার সময়ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বিভিন্ন সহৃদয় মানুষের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে অংশ নিয়েছিলেন। এবারও একইভাবে চট্টগ্রামের দুর্গত মানুষের সহায়তায় কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, তার একটি স্বেচ্ছাসেবী দল ইতোমধ্যে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে। তাদের তথ্য অনুযায়ী, অনেক এলাকায় বন্যার কারণে রান্না করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রাথমিকভাবে দুর্গত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
যারা এই মানবিক কার্যক্রমে অংশ নিতে চান, তারা বিকাশ বা নগদের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
সহযোগিতার নম্বর (বিকাশ/নগদ): 01859854560
এছাড়া কেউ যদি বিশুদ্ধ পানি বা অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী সরাসরি পাঠাতে চান, তবে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন টিম্পল পাল নিশান।
মানবিক এই উদ্যোগ সফল করতে তিনি সকলকে সহযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।