Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আসন্ন রথযাত্রা উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে দলীয় নেতাকর্মীদের দিনরাত পাহারাসহ বিশেষ সুরক্ষামূলক নির্দেশনা জারি করেছে বিএনপি। দলটির এমন সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক প্রশংসা ও আস্থা অর্জন করেছে।
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ সুরক্ষামূলক ও সতর্কতামূলক দিকনির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ৮ জুলাই ২০২৬ তারিখে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই বিশেষ সাংগঠনিক নির্দেশনাবলী প্রকাশ করা হয়। আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিসহ দেশের প্রতিটি জেলা ও মহানগরে রথযাত্রা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম গঠন ও দিনরাত পাহারার ব্যবস্থা করার কথা বলা হয়েছে চিঠিতে।