Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ক্যানসার চিকিৎসায় এবার ঐতিহাসিক বিপ্লব! মানবদেহের সুস্থ কোষ অক্ষত রেখে সুনির্দিষ্টভাবে ক্যানসার আক্রান্ত টিউমার ধ্বংস করবে জাপানি বিজ্ঞানীদের আবিষ্কৃত অনন্য ‘লিকুইড গোল্ড’ প্রযুক্তি। বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কার ও মানবতার নতুন জয়যাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদন।
জাপানের Tohoku ইউনিভার্সিটির একদল গবেষকের এই যুগান্তকারী আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। সোনার ন্যানোপার্টিক্যাল বা অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এই বিশেষ প্রযুক্তিকে বিজ্ঞানীরা ‘স্মার্ট মেটেরিয়াল’ বা বুদ্ধিমান পদার্থ হিসেবে অভিহিত করছেন, যা মানবদেহের ক্যানসার আক্রান্ত কোষগুলোকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করতে সক্ষম। সনাতন ঐতিহ্য ও দর্শনে সোনাকে কেবল অলঙ্কার বা ধাতু নয়, বরং পরম পবিত্র, শুদ্ধ এবং আরোগ্যদায়ক উপাদান হিসেবে গণ্য করা হয়।