Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে আগামী ১০ই জুলাই রথযাত্রা উপলক্ষে এক বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৮ই জুলাইয়ের মধ্যে মন্দিরের নির্ধারিত বক্সে নাম জমা দিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি
বান্দরবানে আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১০ই জুলাই ২০২৬, রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের দ্বিতীয় তলার মহামায়া হলরুমে এই প্রতিযোগিতার আসর বসবে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ধর্মীয় সংস্কৃতির আবহ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সনাতনীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।