Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় মর্গের ডোমের দেওয়া বক্তব্যের বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকের রিপোর্ট ও অবৈজ্ঞানিক দাবির মধ্যে অসংগতি থাকায় নিরপেক্ষ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে সচেতন মহল।
রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তানকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ না কাটতেই নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে ফরেনসিক রিপোর্ট ও মর্গের ডোমের বক্তব্য নিয়ে। চার সদস্যের এই সনাতনী পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তবে হত্যাকাণ্ডের পর মরদেহ উদ্ধারের দুই দিন পর মর্গের এক ডোমের দেওয়া অবিজ্ঞানসম্মত বক্তব্য এবং তা নিয়ে গণমাধ্যমের চর্চা বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে মোড় ঘোরানোর পাঁয়তারা কি না—তা নিয়ে প্রশ্ন উঠছে।